Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবিতে গেস্টরুম-গণরুমে নির্যাতনের বিচার ও আবাসন বৃদ্ধির দাবি ছাত্রদলের

BN DESK
06 May 2026, 02:15 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গেস্টরুম-গণরুম সংস্কৃতির নামে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ তুলে এর বিচার এবং আবাসন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

মঙ্গলবার (৫ মে ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে দেওয়া এক লিখিত আবেদনে সংগঠনটি জানায়, দীর্ঘদিন ধরে ঢাবির বিভিন্ন হলে গেস্টরুম-গণরুম নামে পরিচিত অনানুষ্ঠানিক প্রথার মাধ্যমে শিক্ষার্থীদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ ধরনের চাপে বেশি পড়ছে বলে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, অতীতে সংঘটিত একাধিক শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ না করা হলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, গেস্টরুম ও গণরুম সংস্কৃতি শিক্ষার্থীদের স্বাধীন ও নিরাপদ আবাসনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের এসব কার্যক্রমে বাধ্য করা হয়, যা তাদের মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার কারণ হয়ে উঠছে।

আবেদনে আরও বলা হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসনের অভাবে অনেকেই অনিরাপদ পরিবেশে থাকতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত নতুন আসন বৃদ্ধি ও আবাসন ব্যবস্থার সম্প্রসারণের দাবি জানানো হয়। এ বিষয়ে ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “বিশ্ববিদ্যালয়ে একটি সুস্থ ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হলে নির্যাতনমূলক সব প্রথা বন্ধ করতে হবে এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা জরুরি।”

চিঠির শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আবাসন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবিতে গেস্টরুম-গণরুমে নির্যাতনের বিচার ও আবাসন বৃদ্ধির দাবি ছাত্রদলের

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার