Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবিতে চারুকলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

BN DESK
04 September 2026, 01:52 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : আসন্ন পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

আজ  (৩০ মার্চ ) সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রস্তুতি কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সহকারী প্রক্টরবৃন্দ, অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। এই উৎসবকে সফল ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে কাজ করছে। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে নানা সাংস্কৃতিক আয়োজন, শোভাযাত্রা এবং শিল্পকর্ম প্রদর্শনীর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তুতি কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে বিভিন্ন শিল্পকর্ম নির্মাণ ও সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবিতে চারুকলায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার