Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

BN DESK
10 October 2025, 02:59 AM পড়তে ১ মিনিট
ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান’ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন (ICJR-1)।

আজ রবিবার (২৭ জুলাই ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের ১৩টি গবেষণা প্রতিষ্ঠান ও সিভিল সোসাইটি সংগঠন অংশ নেয়।

ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (RIT)-এর যৌথ আয়োজনে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। প্রধান অতিথি ছিলেন শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

উপদেষ্টা আদিলুর তার বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লব ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। গুম-খুন, দমন-পীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। এখন সময় ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণের।” তিনি জুলাই বিপ্লবের নথিপত্র ও আলোকচিত্র নিয়ে একটি আর্কাইভ গড়ে তোলার এবং স্কুল-কলেজের পাঠ্যক্রমে এই ইতিহাস অন্তর্ভুক্তির আহ্বান জানান।

সমাপনী পর্বে বক্তব্য দেন ঢাবির প্রশাসনিক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, এবং মালয়েশিয়ার পিকেআর নেতা নুরুল ইজজাহ আনোয়ারসহ অন্যান্য অতিথিরা।

সম্মেলন শেষে টিএসসি অডিটোরিয়ামে পরিবেশিত হয় 'লাল জুলাই' শিরোনামের একটি নাটক।

আগামীকাল ২৮ জুলাই জীববিজ্ঞান অনুষদের লেকচার গ্যালারিতে ‘জুলাই বিপ্লব’ নিয়ে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার