Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবিতে দেশবিরোধী বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বামজোটের মশাল মিছিল

BN DESK
09 May 2026, 04:38 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে  বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।


শুক্রবার (৮ মে ) রাত ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মশাল মিছিলে বিভিন্ন প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা “দেশবিরোধী চুক্তি মানি না, মানবো না”, “সাম্রাজ্যবাদ নিপাত যাক”, “জনগণের স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি বাতিল কর”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশের স্বার্থ উপেক্ষা করে বিদেশি শক্তির প্রভাবের কাছে নতি স্বীকার করে এ ধরনের বাণিজ্যচুক্তি করা হচ্ছে। এসব চুক্তির ফলে দেশের কৃষি, শিল্প ও স্থানীয় বাজার হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

গণতান্ত্রিক ছাত্র জোটের নেতারা বলেন, দেশের জনগণের মতামত উপেক্ষা করে কোনো চুক্তি করা হলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল এবং জনগণের সামনে চুক্তির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজ অতীতের মতো এখনও সোচ্চার রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবিতে দেশবিরোধী বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বামজোটের মশাল মিছিল

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার