Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবিতে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন, কেক কাটলো আর্জেন্টাইন সমর্থকরা

BN DESK
04 September 2026, 12:38 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি :  লিওনেল মেসির ৩৯ তম জন্মদিন উদযাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা। আজ বুধবার (২৪ জুন ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, মেসির বন্ধু ডেন রুলো এবং আর্জেন্টাইন ডেলিগেশন টিমের সদস্য মার্টিন ডি এসকালাদা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় টিএসসি প্রাঙ্গণে জড়ো হন শতাধিক শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী। তারা মেসির জন্মদিন উপলক্ষে বিশেষভাবে তৈরি কেক কাটেন এবং প্রিয় ফুটবলারের সুস্বাস্থ্য ও দীর্ঘ ক্যারিয়ারের কামনা করেন। এ সময় “হ্যাপি বার্থডে মেসি” ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনুষ্ঠানে বক্তারা বলেন, মেসি কেবল একজন ফুটবলার নন, তিনি বিশ্বজুড়ে কোটি মানুষের অনুপ্রেরণার নাম।

তার নেতৃত্ব, পরিশ্রম ও খেলোয়াড়সুলভ মনোভাব তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে উদ্বুদ্ধ করে। রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশের তরুণদের ফুটবলপ্রেমের প্রশংসা করেন এবং বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের মধ্যে ফুটবল একটি আবেগের সেতুবন্ধন তৈরি করেছে। কেক কাটার পর অংশগ্রহণকারীরা টিএসসি এলাকায় একটি আনন্দ মিছিল বের করেন।

মিছিলে আর্জেন্টিনার পতাকা, মেসির জার্সি ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন দেখা যায়। শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো টিএসসি প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ঢাবিতে আর্জেন্টিনা সমর্থকদের বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক আয়োজন অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবিতে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন, কেক কাটলো আর্জেন্টাইন সমর্থকরা

B
BN DESK | 25 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার