Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবিতে সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব পালিত

BN DESK
04 September 2026, 01:30 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে  পালিত হলো বাংলা বর্ষবরণ উৎসব  ১৪৩৩। 


আজ (২১ এপ্রিল) মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে এ অনুষ্ঠিত পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি প্রধান অতিথি এবং ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিকুর রহমান ত্বহা এবং সাধারণ সম্পাদক স্মীতা পুরকায়স্থ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সংগীত শিল্পী  ড. প্রিয়াঙ্কা গোপ-কে অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবিতে সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বাংলা বর্ষবরণ উৎসব পালিত

B
BN DESK | 22 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার