Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবিতে হলের নাম ঘিরে বিভ্রান্তিতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা

BN DESK
01 September 2026, 09:56 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিভ্রান্তিকর পরিস্থিতি। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন  ভর্তি হতে আসা প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

সরকার পরিবর্তনের পর থেকেই হলটির নাম পরিবর্তনের দাবিতে সরব হয় একদল শিক্ষার্থী। তাদের উদ্যোগে বিভিন্ন সময় হলটির জন্য ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করা হতে থাকে। কখনো এটি ‘আবু সাঈদ হল’, কখনো কাজী নজরুল ইসলামের নামে ‘কাজী নজরুল ইসলাম হল’, আবার কখনো মওলানা ভাসানীর নামে ‘মওলানা ভাসানী হল’ নামে পরিচিত করা হয়। সর্বশেষ, হলটির নাম ‘শহীদ ওসমান হাদী হল’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এই ঘন ঘন নাম পরিবর্তনের ফলে নতুন শিক্ষার্থীরা পড়ছেন চরম বিভ্রান্তিতে। রংপুর থেকে ভর্তি হতে আসা প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “আমার ভর্তি সংক্রান্ত কাগজপত্রে হলের নাম ছিল শেখ মুজিবুর রহমান হল। কিন্তু ক্যাম্পাসে এসে দেখি ‘ওসমান হাদী হল’ লেখা। প্রথমে কিছুটা বিভ্রান্ত হয়েছিলাম। পরে এক সিনিয়রের কাছ থেকে নিশ্চিত হই যে এটিই আমার নির্ধারিত হল।”

রাকিবের মতো আরও অনেক শিক্ষার্থী একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, অফিসিয়াল কাগজপত্রে এক নাম থাকলেও বাস্তবে হলের গেটে ও ব্যানারে ভিন্ন নাম ব্যবহার করা হচ্ছে, যা নতুনদের জন্য বিভ্রান্তিকর এবং অস্বস্তিকর।

এ বিষয়ে হলের ভিপি মুসলিমুর রহমান বলেন, “হলের নাম পরিবর্তনের একটি প্রস্তাব বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উত্থাপিত হয়েছিল। তখন আমরা জানতে চাই, এই নামটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা যাবে কিনা। তৎকালীন উপাচার্য আমাদের বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে বলেন। পরবর্তীতে ব্যারিস্টার আমাদের জানান যে, হল সংসদ এই নামটি দাপ্তরিকভাবে ব্যবহার করতে পারবে।”

তবে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিভ্রান্তি কাটছে না। শিক্ষার্থীরা দ্রুত একটি স্পষ্ট সিদ্ধান্ত ও নির্দেশনা প্রত্যাশা করছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবিতে হলের নাম ঘিরে বিভ্রান্তিতে প্রথম বর্ষের শিক্ষার্থীরা

B
BN DESK | 06 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার