Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবিতে “কংক্রিটের বাইরে” শীর্ষক পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

BN DESK
18 May 2026, 02:44 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর্থ ক্লাব (DUPA Earth Club)-এর উদ্যোগে “কংক্রিটের বাইরে: ঢাকা শহরের পাখি, জলবায়ু ও নগর প্রতিবেশ” শীর্ষক একটি তথ্যবহুল সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ  ১৭  ( মে ) রবিবার দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ১২৩৮ নম্বর কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের ফলে ঢাকার নগর প্রতিবেশ এবং পাখিদের আবাসস্থল সংকট নিয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. লাসনা কবির।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশের দুই বিশিষ্ট পরিবেশ ও প্রকৃতি গবেষক। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘Wings of Resilience’-এর পরিচালক এবং Nature Savers Network Bangladesh-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অস্কার ইবনে ফিরোজ। তিনি ঢাকার পাখিদের আচরণ, নগরায়নের কারণে আবাসস্থল হারানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে নগর প্রতিবেশের ওপর পড়া প্রভাব নিয়ে তার গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন।

অন্য বক্তা বিশিষ্ট পরিবেশ বিষয়ক লেখক ও ‘তরুপল্লব’-এর সাধারণ সম্পাদক মোকারম হোসাইন ঢাকার বৃক্ষরাজি, পাখির জীবনচক্র এবং নগর বাস্তুতন্ত্র রক্ষায় গাছের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আলোচনায় বক্তারা নগর পরিকল্পনায় পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং পাখি ও সবুজ প্রকৃতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

আয়োজন নিয়ে DUPA Earth Club-এর সভাপতি জুন্নুরাইন আল রুসান বলেন,“ঢাকার পাখি যেমন গুরুত্বপূর্ণ, তাদের বাঁচিয়ে রাখতে হলে আবাসস্থল, জলজ ভূমি ও গাছ রক্ষা করতে হবে। আমাদের এই সচেতনতা কেবল সেমিনারে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে হবে।”

সেমিনারের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত “কংক্রিটের বাইরে: ঢাকার পাখিদের কাছে খোলা চিঠি” শীর্ষক লিখন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের (২০২৫–২৬ সেশন) ওয়ারদা আল জান্নাত ‘Inspirational Pen Award’ লাভ করেন। এছাড়া দর্শন বিভাগের (২০২২–২৩ সেশন) কাজী ওয়ারদা জান্নাত তৃতীয় স্থান, প্রাণিবিদ্যা বিভাগের সায়ীদা মাহবুবা ইসতিয়া দ্বিতীয় স্থান এবং আইরিন আক্তার প্রথম স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। একই সঙ্গে এক আনন্দঘন পরিবেশে DUPA Earth Club-এর নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ সেমিনারে শিক্ষক, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবিতে “কংক্রিটের বাইরে” শীর্ষক পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার