Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এ এম  সা'দ উদ্দীনের ইন্তেকাল 

BN DESK
15 May 2026, 10:35 PM পড়তে ১ মিনিট
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক  কে এ এম  সা'দ উদ্দীন  রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  ইন্তেকাল করেছেন। 
 
আজ (১৫ মে ) শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
 
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী,  ২ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন  ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।  
অধ্যাপক  কে এ এম সা'দ উদ্দীনের মৃত্যুতে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।  এক শোক বাণীতে  উপাচার্য বলেন, অধ্যাপক কে এ এম  সা'দ উদ্দীন  একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায়  অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুম  অধ্যাপকের রুহের মাগফেরাত  কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের  প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ধানমন্ডির তাকওয়া মসজিদে  মরহুম  অধ্যাপকের জানাজার নামাজ শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক কে এ এম  সা'দ উদ্দীনের ইন্তেকাল 

B
BN DESK | 15 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার