Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবির আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

BN DESK
10 October 2025, 02:17 AM পড়তে ১ মিনিট
ঢাবির আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জিতেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সোমবার (১১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম কোর্টে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগকে ৫১-৪৩ পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।

রোমাঞ্চকর এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে সাংবাদিকতা বিভাগ। দক্ষ আক্রমণ ও সুনিপুণ রক্ষণভাগের সমন্বয়ে তারা শেষ পর্যন্ত জয়ের ধারায় ফাইনাল শেষ করে।

জয়ের অনুভূতি জানাতে গিয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও দলের সদস্য সাদেকুর রহমান সানি বলেন, "আমাদের বাস্কেটবল টিম নিরলসভাবে পরিশ্রম করেছে। এই কঠোর অনুশীলনই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে। কথায় আছে, কঠিন পরিশ্রমে যুদ্ধ হয় সহজ। সাংবাদিকতা বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় সবাইকে অভিনন্দন। এটি আমাদের বিভাগের গৌরব আরও বাড়িয়ে দিয়েছে। আশা করি এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।"

প্রতিযোগিতায় বিভাগের এই জয় শুধু ক্রীড়াঙ্গনেই নয়, পুরো বিভাগে উৎসবের আমেজ এনে দিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবির আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার