Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
10 October 2025, 12:07 PM পড়তে ১ মিনিট
ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (২৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন।

সোমবার (১৪ জুলাই) সকালের দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমি চা বাগান এলাকায় সে ওই এলাকার মনিরুদ বাড়াইকের ছেলে।

জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস জানান, ভোরে এক দারোয়ান ফোন করে জানান যে, জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিক তিনি সেখানে গিয়ে আরও কয়েকজনের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় সঞ্জয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে যে, ওই যুবক ভবন থেকে পড়ে গেছে। তবে তিনি পড়ে গেছেন নাকি লাফ দিয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 14 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার