Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবির টিএসসিতে বড় পর্দায় মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে ছাত্রদল 

BN DESK
04 September 2026, 02:27 AM পড়তে ১ মিনিট
ঢাবি প্রতিনিধি : আসন্ন ফুটবল বিশ্বকাপ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে বড় পর্দায় খেলা দেখানোর অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছে দলটি।
 
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১১ জুন ২০২৬ থেকে ২০ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই আগ্রহকে কেন্দ্র করে একত্রে খেলা উপভোগের সুযোগ করে দিতে টিএসসি প্রাঙ্গণে বড় পর্দা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও বিনোদনের পরিবেশ সৃষ্টি করবে।
 
আবেদনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হলে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
 
উল্লেখ্য, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শিক্ষার্থীরা একসঙ্গে বসে বিশ্বকাপ ফুটবল উপভোগের এক অনন্য অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবির টিএসসিতে বড় পর্দায় মাসব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে ছাত্রদল 

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার