Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবির শাহনেওয়াজ হলের সামনে পথচারিকে গুলি করে হত্যা

BN DESK
06 September 2026, 08:38 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: নিউমার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ শাহনেওয়াজ হলের সামনে অজ্ঞাত এক ব্যক্তিকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশে বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।

স্যার এ এফ রহমান হলের জিএস হাবিব উল্লাহ হাবিব বলেন শাহনেওয়াজ হল স্যার এ এফ রহমান হলের এক্সটেনশন। যেখানে চারুকলার শিক্ষার্থীরা থাকেন।আজকে সেই হলের সামনে একজন পথচারীকে গুলি করে রেখে যায় দুর্বৃত্তরা। যার ফলে হলের শিক্ষার্থীরা অনেকে শঙ্কিত অবস্থায় আছে।

দুঃখজনক ব্যাপার হচ্ছে যেখানে গুলি করা হয়েছে সেখানো কোনো সিসিটিভি নেই। শাহনেওয়াজ হলে কয়েকদিন পরপরই বহিরাগতদের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।হল সংসদ থেকে প্রশাসনকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বারবার সিসিটিভি এবং নিরাপত্তা প্রহরী বৃদ্ধির কথা বলা হলেও তারা কর্ণপাত করেনি। আজ যদি পথচারীর বদলে কোনো শিক্ষার্থী হতো তখন তাহলে কীভাবে কি করতো প্রশাসন সেই চিন্তা করছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবির শাহনেওয়াজ হলের সামনে পথচারিকে গুলি করে হত্যা

B
BN DESK | 29 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার