Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবির শেখ মুজিবুর রহমান হলে ছাত্রদলের প্যানেলের নেতৃত্বে দীপ-রিনভী-আজিম

BN DESK
10 October 2025, 10:28 PM পড়তে ১ মিনিট
ঢাবির শেখ মুজিবুর রহমান হলে ছাত্রদলের প্যানেলের নেতৃত্বে দীপ-রিনভী-আজিম

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শেখ মুজিবুর রহমান হলের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ঘোষিত প্যানেলে ভিপি, জিএস ও এজিএস পদে নেতৃত্ব দিচ্ছেন যথাক্রমে সাঈফ আল ইসলাম দীপ, রিনভী মোশারফ এবং আব্দুল্লাহ আজিম।

ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিনভী মোশারফ লড়বেন জিএস পদে।

এদিকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ও হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আজিম এজিএস পদে নির্বাচন করবেন।

  এছাড়া সম্পাদক পদে প্যানেলে যারা আছেন:

 সাহিত্য সম্পাদক : মোঃ শাহিনুর ইসলাম শাহিন

সংস্কৃতি সম্পাদক: সাদমান সাকিব শাওন

পাঠকক্ষ সম্পাদক : নাফি বিন মামুন

ইনডোর গেমস সম্পাদক: আনোয়ারুল হোসাইন

আউটডোর গেমস ও ক্রীড়া সম্পাদক: আব্দুল্লাহ আল নোমান

 সমাজসেবা সম্পাদক: মোঃ তৌহিদুর রহমান তাহসিন

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবির শেখ মুজিবুর রহমান হলে ছাত্রদলের প্যানেলের নেতৃত্বে দীপ-রিনভী-আজিম

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার