Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবি উপাচার্যের সঙ্গে আলোকচিত্রশিল্পী ড. শহিদুল আলমের সৌজন্য সাক্ষাৎ

BN DESK
02 April 2026, 12:57 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রশিল্পী এবং ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা’র প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

আজ বুধবার ( ০১ এপ্রিল)  উপচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

এসময় পাঠশালা’র অধ্যক্ষ অধ্যাপক খ ম হারুন উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের গণমাধ্যম, ফটোগ্রাফি, চলচ্চিত্র এবং মাল্টিমিডিয়া শিক্ষা ও গবেষণার আধুনিকায়ন ও সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় করেন।

এবিষয়ে বিশ্বের বিভিন্ন খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর তাঁরা গুরুত্বারোপ করেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ এশিয়ার খ্যাতিমান ফটোগ্রাফি শিক্ষাপ্রতিষ্ঠান পাঠশালা’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজনের বিষয়েও তাঁরা আলোচনা করেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ফটোগ্রাফি, চলচ্চিত্র এবং মাল্টিমিডিয়া শিক্ষার উন্নয়নে পাঠশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাঠশালার শিক্ষা কার্যক্রমের সার্বিক উন্নয়নে সম্ভাব্য সকল সহযোগিতা প্রদান করা বলে তিনি উল্লেখ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে আলোকচিত্রশিল্পী ড. শহিদুল আলমের সৌজন্য সাক্ষাৎ

B
BN DESK | 02 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার