Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

BN DESK
11 June 2026, 11:44 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং রাশিয়ান হাউসের পরিচালক মিস আলেকজান্দ্রা এ. খেলভনয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এবিএম ওবায়দুল ইসলামের সাক্ষাৎ করেছেন।

আজ (১১ জুন ) বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা। এসময় একই দূতাবাসের সাংস্কৃতিক কার্যক্রম বিভাগের প্রধান মি. প্রশান্ত কুমার বর্মণ এবং সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন তাঁর সঙ্গে ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভাষা ও সংস্কৃতি বিষয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক দল বিনিময় নিয়েও বৈঠকে আলোচনা করা হয়।

এছাড়া, তাঁরা রাশিয়ার সেন্ট-পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে ৩ মাসব্যাপী একটি ফ্রি রুশ ভাষা কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে চলমান রুশ ভাষা কোর্সটির সম্প্রসারণের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

B
BN DESK | 11 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার