Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

BN DESK
04 September 2026, 01:33 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। তিন দফা দাবিতে এ কর্মসূচি পালন করছেছেন শিক্ষার্থীরা। এ সংক্রান্ত এক বার্তায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীননের ওপর বর্বর পুলিশি হামলার প্রতিবাদে নিপীড়নের বিরুদ্ধে নৃবিজ্ঞান।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি হামলায় জড়িতদের শাস্তিসহ বিভিন্ন দাবি জানাচ্ছেন।

তাদের দাবির মধ্যে রয়েছে-
১. ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে।
২. ক্যাম্পাস এরিয়ার ভেতরে ও বাইরে সকল প্রকার অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবি শিক্ষার্থীর ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

B
BN DESK | 24 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার