Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাবি শিবিরের ইফতার বিতরণে শিক্ষার্থীদের ঢল

BN DESK
04 September 2026, 01:31 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ক্যাম্পাসে ইফতার বিতরণ কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখা গেছে।

বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী ) বিকেলে আসরের নামাজের পর থেকে ভাবনা চত্বর এলাকা থেকে ইফতার বিতরণ শুরু হয়।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা শিক্ষার্থীদের মাঝে খেজুর, ফল, পানি ও অন্যান্য ইফতার সামগ্রী বিতরণ করেন। এতে বিভিন্ন হল ও বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ইফতার সংগ্রহ করতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে সহায়ক। বিশেষ করে আবাসিক ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা রাখছে বলে তারা মত দেন।

শিবির নেতারা বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে এই ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরো রমজানজুড়েই বিভিন্ন দিন ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। ইফতার বিতরণ ঘিরে ভাবনা চত্বর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ঢাবি শিবিরের ইফতার বিতরণে শিক্ষার্থীদের ঢল

B
BN DESK | 19 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার