Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুস্থদের মাঝে খাবার বিতরণ জবি ছাত্রদলের

BN DESK
09 October 2025, 04:01 AM পড়তে ১ মিনিট
দুস্থদের মাঝে খাবার বিতরণ জবি ছাত্রদলের

জবি প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর  রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় নেতৃত্বে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

১লা জুন ২০২৫ রোজ রবিবার এ  আয়োজন করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে। এসময় উপস্থিত ছিলেন,শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, নাসির উদ্দিন সৌরভ, ফারুক  রানা,সাখাওয়াতুল ইসলাম খান পরাগ,রাকিব তালুকদার, মোবারক হোসেন, ইয়াসির আরাফাত, আরিফুল ইসলাম আরিফ, মনির হোসেন,রায়হান হোসেন অপু,রবিন মিয়া শাওন, মেহেদী হাসান, সদস্য, নাইমুর রহমান দূর্জয়,রাহাত হাসান,মেহেদী হাসান ইমন,মেহেদী হাসান সাগর, সজীব হাসান, মিঠু আলী,মাসফিকুল ইসলাম রাইন,সাইফুল ইসলাম, আব্দুর রহমান নয়ন,মো: মনিরুজ্জামান, তানভীর ইভান,আতাউল্লাহ আহাদ,আব্দুর রহমান,মাহমুদুল হাসান নাইম,ছাত্রদল নেতা সৌরভ,টিংকু,মামুনুর রশীদ, শাহারুল ইসলাম প্রমুখ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন সরদার বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে আমরা উঁনার আত্মার মাগফেরাত কামনা করি এবং তিনি যেমন দুস্থ মানুষের প্রিয় নেতা ছিলেন তেমনি আপামর সকলের আপনজন ছিলেন বলেই আমরা গরিব দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করে দিই। তিঁনি যেমন কৃষক, শ্রমিক, দুস্থ সকলের সাথে মিশে দেশ পরিচালনায় কাজ করে গেছেন আমরাও তাঁর আদর্শকে ধারণ করে সকলের সাথে মিশে কাজ করে যাবো।"

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

দুস্থদের মাঝে খাবার বিতরণ জবি ছাত্রদলের

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার