Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে টিএসসিতে বহিরাগতদের প্রবেশ

BN DESK
04 September 2026, 12:20 AM পড়তে ১ মিনিট

ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে খেলা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে দোয়েল চত্বর এলাকায় স্থাপিত ব্যারিকেড ভেঙে টিএসসিতে প্রবেশ করেন বহিরাগত সমর্থকরা।

রোববার (১৯ জুলাই) রাত প্রায় ১১টার দিকে দোয়েল চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যারিকেড ভেঙে একসঙ্গে বিপুলসংখ্যক সমর্থক টিএসসি অভিমুখে প্রবেশ করেন। এ সময় এলাকায় সাময়িক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এর আগে শনিবার (১৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং সেবার যান এবং অন্যান্য সরকারি যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্যান্য যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যারিকেড ভেঙে টিএসসিতে বহিরাগতদের প্রবেশ

B
BN DESK | 20 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার