Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পথশিশু ও গৃহহীনদের জন্য ইফতার নিয়ে জবি হিউম্যান রাইটস সোসাইটি

BN DESK
10 October 2025, 08:05 PM পড়তে ১ মিনিট
পথশিশু ও গৃহহীনদের জন্য ইফতার নিয়ে জবি হিউম্যান রাইটস সোসাইটি

জবি প্রতিনিধি,: পথশিশু ও গৃহহীন মানুষদের নিয়ে ইফতার আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।

শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে প্রায় অর্ধশতাধিক পথশিশু ও গৃহহীন মানুষের সঙ্গে ইফতার করেন সংগঠনের সদস্যরা। এ আয়োজনে ভিক্টোরিয়া পার্ক ও সদরঘাট এলাকা থেকে পথশিশু ও গৃহহীনদের ক্যাম্পাসে আনা হয়।

হিউম্যান রাইটস সোসাইটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস বলেন, ‘এটি শুধু একটি ইফতার আয়োজন নয়, বরং সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আমাদের দায়িত্ববোধের প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নেয়, তখন তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই উদ্যোগ পথশিশু ও গৃহহীনদের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে। এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের মাধ্যমে সমাজে মানবাধিকার চর্চার সংস্কৃতি আরও বিস্তৃত হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও বিশ্ববিদ্যালয়গুলোকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ধারা অব্যাহত থাকে।’

সংগঠনের সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ‘খাদ্য মানুষের মৌলিক মানবাধিকার। আজ যখন ফিলিস্তিনে হাজারো পথশিশু অনাহারে দিন কাটাচ্ছে, আমরা হয়ত চাইলেও তাদের কাছে সরাসরি খাবার পৌঁছে দিতে পারি না। তবে আমরা আমাদের আশেপাশে থাকা ক্ষুধার্ত শিশু ও গৃহহীন মানুষদের জন্য কিছু করতে পারি। তাদের খাদ্যের নিশ্চয়তা দেওয়া, মৌলিক মানবাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের উচিত নিজেদের পরিবেশে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা।’ উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি নিয়মিত সামাজিক ও মানবাধিকারমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

পথশিশু ও গৃহহীনদের জন্য ইফতার নিয়ে জবি হিউম্যান রাইটস সোসাইটি

B
BN DESK | 22 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার