Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ঢাবি উপাচার্য

BN DESK
04 September 2026, 01:04 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবকল্যাণের মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইবরাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শ মানবজাতিকে সত্য, ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করা যায়। তাই সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা কামনা করেন। একই সঙ্গে সবার সুস্বাস্থ্য, শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

শুভেচ্ছা বার্তার শেষাংশে দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ঢাবি উপাচার্য

B
BN DESK | 26 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার