Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জামালপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

BN DESK
06 October 2025, 05:22 AM পড়তে ১ মিনিট
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জামালপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব জামালপুরের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
 
 
মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও মাহী মোস্তফা নাহীনের সঞ্চালনায় এসময় জামালপুর জেলায় বসবাসকারী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, হযরত শাহজালাল র. হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল ও আশেক মাহমুদ কলেজের শিক্ষকবৃন্দ।  
 
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আশরাফুল ইসলাম বুলবুল বলেন, জামালপুরের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়া শিক্ষার্থী ও তার পরিবারের জন্য হযরত শাহজালাল র. হাসপাতালে ৪০% ডিস্কাউন্ট ঘোষণা করছি। এছাড়াও ইনশাআল্লাহ তোমাদের বিভিন্ন আয়োজনে সবসময় পাশে থাকব।
 
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, এমন সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে অসংখ্য ধন্যবাদ। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র-জনতার একসাথে কাজ করতে হবে। সকলে মিলে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
 
আমন্ত্রিত শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  সংগঠনটির সভাপতি মো. জিয়াউর রহমান বলেন, আশা করছি ভবিষ্যতে সবার অংশগ্রহণে এমন আরও অনুষ্ঠান সফলভাবে আয়োজন করতে পারব। পরবর্তীতে এ কমিটিকে নিয়ে বিভিন্ন সেমিনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
 
সংগঠনটির সিনিয়র সহসভাপতি রিসাত রহমান স্বচ্ছ বলেন, এ সংগঠনটি খুব দ্রুত একটি রোডম্যাপ দিবে যা বাস্তবায়নের জন্য সিনিয়র-জুনিয়র সকলের সহযোগিতা প্রয়োজন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন অব জামালপুরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

B
BN DESK | 31 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার