Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রকাশিত হবে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা আজ

BN DESK
10 October 2025, 03:39 AM পড়তে ১ মিনিট
প্রকাশিত হবে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা আজ

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ঘিরে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। যাচাই-বাছাই শেষে আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশ করা হবে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা। দুপুর ১টায় এই তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

জানা গেছে, ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন। আর হল সংসদে ১৩টি পদের বিপরীতে জমা পড়েছে ১ হাজার ১০৯ জনের প্রার্থিতা। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৫ আগস্ট পর্যন্ত।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে শেষ পর্যন্ত কেবল একটি পদেই প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পাবেন। বাকি সব মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। তা না হলে সবকটি মনোনয়নই বাতিল বলে গণ্য হবে।

নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৬ আগস্ট। ভোটের দিন এবং আগে ও পরের দিন মিলিয়ে ৩ দিন বন্ধ থাকবে সব ধরনের ক্লাস-পরীক্ষা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

প্রকাশিত হবে ডাকসুর প্রাথমিক প্রার্থী তালিকা আজ

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার