Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রথমবারের মতো  ঢাবির সুফিয়া কামাল হলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে তাওহিদা ও তাসনিয়া

BN DESK
10 October 2025, 07:09 PM পড়তে ১ মিনিট
প্রথমবারের মতো  ঢাবির সুফিয়া কামাল হলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে তাওহিদা ও তাসনিয়া

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার অংশ হিসেবেই এ কমিটি ঘোষণা করা হয়।

গত শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০১৩ সালে প্রতিষ্ঠিত কবি সুফিয়া কামাল হলে এটি ছাত্রদলের প্রথম কমিটি।

নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন তাওহিদা সুলতানা এবং সদস্যসচিব পদে রয়েছেন তাসনিয়া জান্নাত চৌধুরী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকিয়া সুলতানা আলো।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন কমিটিটি অনুমোদন করেন। সাত সদস্যের এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে আছেন তাসনিম আরা বিভা এবং সদস্য পদে রয়েছেন দেবজ্যোতি সিঁথি, ইশিতা জাহান অর্না ও তামিমা সিদ্দীক।

নতুন কমিটির সদস্যসচিব তাসনিয়া জান্নাত চৌধুরী বলেন, “কবি সুফিয়া কামাল হলে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে হলের সকল শিক্ষার্থীকে সালাম ও শুভেচ্ছা জানাই। হলে গেস্টরুম ও গণরুমমুক্ত সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে আমরা বদ্ধপরিকর।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

প্রথমবারের মতো  ঢাবির সুফিয়া কামাল হলে ছাত্রদলের কমিটি, নেতৃত্বে তাওহিদা ও তাসনিয়া

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার