Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রথম শ্রেণির ভর্তি লটারিতে, অন্য শ্রেণিতে পরীক্ষা ফিরছে

BN DESK
04 September 2026, 12:17 AM পড়তে ১ মিনিট

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের সব বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে পরবর্তী সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এ শ্রেণিতে সম্পূর্ণ লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। 

অন্যদিকে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিসহ অন্যান্য সব শ্রেণিতে আগের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। 

একই বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয় জানায়, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

প্রথম শ্রেণির ভর্তি লটারিতে, অন্য শ্রেণিতে পরীক্ষা ফিরছে

B
BN DESK | 06 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার