Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঢাবির বিভিন্ন হলে ছাত্রদলের স্বাগত মিছিল ঢাবি

BN DESK
12 May 2026, 07:39 AM পড়তে ১ মিনিট

প্রতিনিধি প্রধানমন্ত্রী : তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো ক্যাম্পাসজুড়ে। রাত পেরোলেই দেশের সর্বোচ্চ এই নির্বাহী প্রধানের পদচারণায় মুখর হবে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। তার আগমন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে স্বাগত মিছিল করেছেন।

মঙ্গলবার (১১ মে ) সন্ধ্যার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ছাত্রদলের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়। এসময় শেখ মুজিবুর রহমান হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলগুলোতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন হল প্রাঙ্গণ ও আশপাশের সড়ক।

ছাত্রদল নেতারা বলেন, দীর্ঘ সময় পর একজন প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা, আবাসন সংকট, পরিবহন ব্যবস্থা, গবেষণা খাতের উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে।

একাধিক হল ছাত্রদল নেতা জানান, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে বিভিন্ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। পাশাপাশি বিভিন্ন সড়ক ও স্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও চালানো হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঢাবির বিভিন্ন হলে ছাত্রদলের স্বাগত মিছিল ঢাবি

B
BN DESK | 12 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার