Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ

BN DESK
04 September 2026, 01:30 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়ে বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে গোলাপ ফুল বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিএনপি সরকার গঠন এবং ঢাবির সাবেক শিক্ষার্থী তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়াকে কেন্দ্র করে সংগঠনটির পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের হাতে গোলাপ তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলাপচারিতাও করতে দেখা যায় তাদের।

মাহমুদ ইসলাম কাজল বলেন, “দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। একজন সাবেক ঢাবি শিক্ষার্থী দেশের প্রধানমন্ত্রী হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার হিসেবে আমরা গর্বিত।”

এ সময় ঢাবি ছাত্রদলের রুবেল পারভেজ, জারিফ রহমান, শাকিকুল সাগর, তানভীর ইসলাম, চিন্ময় রায়, মাহফুজ আলী, মুগ্ধ ও মিরাজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ লক্ষ্য করা যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ

B
BN DESK | 18 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার