Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ১৪ মার্চ

BN DESK
03 September 2026, 11:41 PM পড়তে ১ মিনিট
প্রাথমিকে শিক্ষক নিয়োগ : দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৪ মার্চ থেকে। এই মৌখিক পরীক্ষা চলবে ২২ এপ্রিল পর্যন্ত। 

আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়ে বলেন, সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় পর্বে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ২ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে তিন বিভাগের ২২ জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হন। এর আগে গত ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৩৩৭ জন। তাদের চূড়ান্তভাবে নির্বিচিত হয়েছেন ২ হাজার ৪৯৭ জন প্রার্থী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ : দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ১৪ মার্চ

B
BN DESK | 13 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার