Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রীতি ফুটবল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

BN DESK
06 September 2026, 07:38 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধিঃ প্রীতি ফুটবল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।নির্ধারিত সময়ে খেলাটি ০-০ গোলে অমীমাংসিত ছিলো।

আজ শনিবার (২৫ এপ্রিল ) কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি ড. মুহা. রফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়া, ডাকসু’র জিএস এস এম ফরহাদ, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন-সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

প্রীতি ফুটবল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

B
BN DESK | 26 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার