Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রেসিডেন্ট'স রোভার স্কাউটস অ্যাওয়ার্ডে মনোনীত জবির ৪ শিক্ষার্থী

BN DESK
03 September 2026, 11:43 PM পড়তে ১ মিনিট
প্রেসিডেন্ট'স রোভার স্কাউটস অ্যাওয়ার্ডে মনোনীত জবির ৪ শিক্ষার্থী

জবি প্রতিনিধিঃ বাংলাদেশ রোভার স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড "প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)" এর জন্য মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী।

তারা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আনোয়ার হোসেন,ব্যবস্থাপনা বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আলমগীর হোসেন,১৩ তম ব্যাচের শিক্ষার্থী সাজেদা আক্তার সাথী, এবং হিসাববিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মোঃ নেছার উদ্দীন।

৪ মার্চ (সোমবার) বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক (প্রোগ্রাম) এ কে এম আশিকুজ্জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত জবি শিক্ষার্থী রোভার আনোয়ার হোসেন বলেন,"পিআরএস" একটি দীর্ঘ যাত্রা। এটি কখনো একা অর্জন করা যায় না। "পিআরএস" অর্জনের পেছনে কতজনের কতভাবে দিকনির্দেশনা ও পরামর্শ প্রয়োজন হয় তা শুধু "পিআরএস"পরীক্ষার্থীই জানে। বিশ্ববিদ্যালয়ের জীবনের সম্মানিত শিক্ষকবৃন্দ, অগ্রজ ও অনুজদের সার্বিক সহযোগিতা ও নিজ পরিশ্রমের সমষ্টিই আমার এ অর্জন। মহান আল্লাহর পর আমি ঐসকল ব্যক্তিগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আরেক শিক্ষার্থী রোভার মোঃ নেছার উদ্দীন বলেন, প্রেসিডেন্ট'স রোভার স্কাউট এ্যাওয়ার্ড অর্জনের জন্য মনোনীত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ অর্জন আমাকে আগামী দিনে স্কাউট আন্দোলন, দেশ ও মানব কল্যাণে কাজ করার জন্য উৎসাহ যোগাবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সৃষ্টিকর্তা, আমার পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্মানিত সম্পাদক, লিডারবৃন্দ, সিনিয়র সকল পি.আর.এস. ও অন্যান্য সদস্যবৃন্দ এবং আমার বন্ধুদের প্রতি যাদের আন্তরিক সহযোগীতায় এই সম্মানজনক ও মর্যাদাপূর্ণ এ্যাওয়ার্ড অর্জনের জন্য মনোনীত হয়েছি।

গত ১২-১৪ জানুয়ারি ২০২৪ পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্ৰ, মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে ২০২২ সালের প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়নের ভিত্তিতে ১০ জন রোভার স্কাউটকে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

প্রেসিডেন্ট'স রোভার স্কাউটস অ্যাওয়ার্ডে মনোনীত জবির ৪ শিক্ষার্থী

B
BN DESK | 05 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার