Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফয়সাল-রূপের নেতৃত্বে জবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সদস্যদের সংসদ অধিবেশন পরিদর্শনের সুযোগ

BN DESK
06 September 2026, 03:39 AM পড়তে ১ মিনিট

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের মধ্যে সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা এবং নেতৃত্ব বিকাশ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের লক্ষ্যে ব্যতিক্রমী এক শিক্ষা সফরের আয়োজন করেছে জবি শাখা রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদ। এ আয়োজনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম জেলা সংগঠন হিসেবে জাতীয় সংসদের অধিবেশন পরিদর্শনের সুযোগ লাভ করেছে সংগঠনটি।

আজ বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ৫০ জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন। এ সময় তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি পর্যবেক্ষণ করেন এবং সংসদীয় কার্যপ্রণালি, আইন প্রণয়ন প্রক্রিয়া ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

শিক্ষা সফরটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। তাঁর সহযোগিতা ও সুপারিশের ভিত্তিতে জাতীয় সংসদ সচিবালয়ের অনুমোদন সাপেক্ষে শিক্ষার্থীরা এই সুযোগ লাভ করেন। এছাড়া অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য জাতীয় সংসদ ভবনের লাঞ্চ অ্যান্ড ডাইনিং হলে (এলডি হল) মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা করা হয়।

রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদ সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা প্রদান, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ বলেন, “জাতীয় সংসদ আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার কেন্দ্রবিন্দু। সংসদীয় কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও গণতান্ত্রিক চর্চা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের সাধারণ সম্পাদক রূপ কুমার সরকার বলেন, “একজন শিক্ষার্থীর শিক্ষা শুধু শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা সংসদীয় গণতন্ত্র, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্র পরিচালনার বাস্তব দিকগুলো কাছ থেকে জানার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী জেলা ছাত্রকল্যাণ পরিষদ ধারাবাহিকভাবে এমন ব্যতিক্রমী ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ফয়সাল-রূপের নেতৃত্বে জবির রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সদস্যদের সংসদ অধিবেশন পরিদর্শনের সুযোগ

B
BN DESK | 15 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার