Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফেসবুকে গান গেয়ে ভাইরাল হতে চায় ঢাবি শিক্ষক : অব্যহতি দিলো প্রশাসন 

BN DESK
04 September 2026, 12:45 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি:  সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হতে চাওয়া  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

  সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সভায় উপস্থিত একাধিক সদস্য।

অধ্যাপক তাশরিক-ই-হাবিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, ফারুক মাহফুজ আনাম জেমস ও ফজলুর রহমান বাবুসহ জনপ্রিয় শিল্পীদের জনপ্রিয় গান পরিবেশন করে ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হন। তার গাওয়া কয়েকটি গান দ্রুত ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের একটি অংশের মধ্যে সমালোচনা ও আগ্রহ সৃষ্টি হয়।

সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশনে প্রশংসা ও সমালোচনা—দুটিই থাকে। কেউ হাসির ইমোজি দিলেও সেটি কনটেন্টের ভিউ, রিচ ও এনগেজমেন্ট বাড়াতে ভূমিকা রাখে। ট্রলাররাও আমাদের বন্ধু।’

তিনি আরও জানান, ফেসবুকে তার গানের রিলগুলো হাজার হাজার ভিউ পাচ্ছে। আগে রান্নার ভিডিওতে তুলনামূলক কম সাড়া পেলেও গান প্রকাশের পর দর্শকসংখ্যা বেড়েছে। অল্প সময়ের মধ্যেই তিনি ফেসবুক থেকে একাধিক ক্রিয়েটর ব্যাজও পেয়েছেন।

অধ্যাপক তাশরিক-ই-হাবিব বলেন, ‘নতুন কোনো কাজ শুরুতে সহজে গ্রহণযোগ্যতা পায় না। তাই সমালোচনায় হতাশ না হয়ে নিজের কাজের মানোন্নয়নে মনোযোগী হওয়া উচিত। ভালো-মন্দ বিচার করার দায়িত্ব দর্শকের, আর কনটেন্ট নির্মাতার কাজ হলো মানসম্পন্ন কনটেন্ট তৈরি করা।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ফেসবুকে গান গেয়ে ভাইরাল হতে চায় ঢাবি শিক্ষক : অব্যহতি দিলো প্রশাসন 

B
BN DESK | 23 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার