Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের  প্রচারণায় ছাত্রদল নেতা জাহিদ শাকিল 

BN DESK
04 September 2026, 01:53 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : বগুড়া-৬ (সদর) উপনির্বাচনকে সামনে রেখে ধানের শীষের মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল।

গণসংযোগকালে তিনি বলেন, বগুড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি অবিচ্ছেদ্য দুর্গ। আসন্ন এই উপনির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে রাজপথে কাজ করছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ এখন পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য ভোটে জনগণ ব্যালটের মাধ্যমে তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের  প্রচারণায় ছাত্রদল নেতা জাহিদ শাকিল 

B
BN DESK | 25 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার