ঢাবি প্রতিনিধি: বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা একটি দেশের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, গণতান্ত্রিক সব আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
আজ বুধবার (১ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত করতে সবার সহযোগিতা চেয়েছেন।
অনুষ্ঠানের উপস্থিত অতিথিরা বলেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিদেশেও গৌরবজ্জ্বল অবদান রাখছেন তারা।
এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন হল, ক্যাম্পাসে এখন সব সংগঠন সমানভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, শূন্যে নেমে এসেছে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ।
বাংলাদেশকে জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি উপাচার্য
BN DESK
04 September 2026, 12:43 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
ঢাবি রিসার্চ সোসাইটির জরিপ অনুযায়ী শিবির প্যানেল এগিয়ে
ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা
আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচারণা
রবিবার বটতলায় শপথ নেবে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা
ডাকসু নির্বাচনে ছাত্রদলকে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছেন বিএনপি নেতারা, অভিযোগ শিক্ষার্থীদের