Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশ জাতীয় ঐক্য পরিষদ জবি শাখার নেতৃত্বে অর্ঘ্য ও চন্দন

BN DESK
10 October 2025, 12:16 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশ জাতীয় ঐক্য পরিষদ জবি শাখার নেতৃত্বে অর্ঘ্য ও চন্দন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের অনুসারী শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ ৩রা জুন রোজ মঙ্গলবার বাংলাদেশের সর্ববৃহৎ মানবাধিকার সংগঠন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এর ছাত্র বা অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নব নির্মিত ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম তালিকা প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনোনীত হয়েছেন অর্ঘ্য শেষ্ঠ দাস। তিনি বর্তমানে নাট্যকলা বিভাগের ৪র্থ বর্ষে অধ্যায়নরত রয়েছেন। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন চন্দন কুমার দাস। তিনি বর্তমানে অনুজীব বিজ্ঞান বিভাগে ৩য় বর্ষে অধ্যায়নরত রয়েছেন।

দীর্ঘ সংগ্রামের পর জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মূলনীতি হিসেবে বাংলাদেশের সংবিধান রচিত হয়। কিন্তু সংবিধানের অষ্টম সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণার পর ধর্মনিরপেক্ষতার হওয়ার পরেও একটি নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।ফলে ধর্মরাষ্ট্রে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় সাংবিধানিকভাবে শুধুমাত্র সম-নাগরিক অধিকারের মর্যাদা থেকেই বিচ্যুত হলো না, তাদের উপর বৈষম্য, নিগৃহণ, নিপীড়ন চালানোর অধিকার প্রকারান্তরে সংবিধানে স্বীকৃতি পায়। এরই প্রতিবাদে, প্রতিরোধে এবং স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত মতে সম-অধিকার, সম-মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে জন্ম নেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

এটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন বীর উত্তম খেতাবপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

বাংলাদেশ জাতীয় ঐক্য পরিষদ জবি শাখার নেতৃত্বে অর্ঘ্য ও চন্দন

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার