Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন থেকে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য,নেপথ্যে কী?

BN DESK
04 September 2026, 02:01 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।পদত্যাগের বিষয়টি অধ্যাপক ওবায়দুল ইসলাম নিজেই খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে গত ৩১ মে ইউট্যাবের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ওবায়দুল ইসলাম।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন, ‘বর্তমানে কিছু অনিবার্য ব্যক্তিগত কারণে আমার পক্ষে ইউট্যাবের প্রেসিডেন্টের মতো গুরুদায়িত্ব পালন ও সংগঠনের কার্যক্রমের পেছনে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না।’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমার কাজের পরিধি আরও বেড়েছে। যে কারণে ইউট্যাবের জন্য আগের মতো সময় দেওয়া আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাচ্ছে। ফলে সংগঠনের বৃহত্তর স্বার্থে এবং এর গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি’।

এদিকে পদত্যাগের বিষয়ে ইউট্যাবের কয়েকজন শীর্ষ নেতা জানান, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক মোর্শেদ হাসান খানের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে পদত্যাগ করেছেন তিনি। আবার কেউ কেউ বলছেন, ‘ব্যস্ততার কারণে’ পদত্যাগ করেছেন। তবে এক খুদে বার্তায়

জানতে চাইলে অধ্যাপক ওবায়দুল ইসলাম জানান, ইউট্যাবের মতো বড় সংগঠনে সময় দেবার মতো সময় আমার নাই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন থেকে পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য,নেপথ্যে কী?

B
BN DESK | 06 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার