Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএনপি ও ছাত্রদলের নারী নির্যাতনের প্রতিবাদে ঢাবি ছাত্রী সংস্থার বিক্ষোভ

BN DESK
04 September 2026, 01:20 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠন ছাত্রদলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রী সংস্থা।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ  সমাবেশটি শুরু হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা নারী নির্যাতন, হয়রানি ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গতকাল ছাত্রদলের এক নেতা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। তারা একের পর এক নারী নির্যাতন করেই যাচ্ছে। নারীদের ওপর হামলা করছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে নারী নির্যাতনের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

ছাত্রীসংস্থার এক নেত্রী বলেন, যে দলই হোক, যারা নারী নির্যাতনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা এসব ঘটনার ন্যায়বিচার চাই এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দৃশ্যমান পদক্ষেপ দাবি করছি। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

বিএনপি ও ছাত্রদলের নারী নির্যাতনের প্রতিবাদে ঢাবি ছাত্রী সংস্থার বিক্ষোভ

B
BN DESK | 02 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার