Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপ উপলক্ষে আজ থেকে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ করবে প্রশাসন

BN DESK
04 September 2026, 12:41 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ   উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ
 উপলক্ষে  আজ ২৪ জুন (বুধবার) থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ এবং যানবাহন চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিফা বিশ্বকাপ  চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো—শাহবাগ, দোয়েল চত্বর, বাণী ইউনিয়ন, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় এবং নীলক্ষেত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান), সাংবাদিকদের যানবাহন, রাইড শেয়ারিং সেবা, খাদ্য সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিং পরিবহন এবং অন্যান্য সরকারি যানবাহন ছাড়া সাধারণ যানবাহনের প্রবেশ সীমিত থাকবে। এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ সবসময় নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি, অংশীজনদের মতামত এবং বাস্তব অবস্থা বিবেচনায় প্রয়োজন হলে এ সিদ্ধান্ত সময়ে সময়ে পুনর্মূল্যায়ন করা হতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আগত দর্শনার্থীদের সহযোগিতা কামনা করেছে। প্রশাসনের আশা, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিশ্বকাপ চলাকালীন সময়ে ক্যাম্পাসে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সম্ভব হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

বিশ্বকাপ উপলক্ষে আজ থেকে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ করবে প্রশাসন

B
BN DESK | 25 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার