Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বুলেট হত্যার বিচার দাবিতে জবি শাখা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের মৌন মিছিল

BN DESK
04 September 2026, 02:28 AM পড়তে ১ মিনিট

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগীর নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মৌন মিছিল ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। তারা নীরব মিছিল বের করেন এবং পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিহতের আত্মার শান্তি কামনা করেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি অংকন কর্মকার বলেন, “বুলেট বৈরাগী ছিলেন একজন মেধাবী ও সম্ভাবনাময় তরুণ। তার এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তিনি আরও অভিযোগ করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সাধারণ মানুষ ক্রমেই নিরাপত্তাহীনতায় ভুগছে।

উল্লেখ্য, গত শনিবার (২৫ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন বুলেট বৈরাগী। এ ঘটনায় রবিবার (২৬ এপ্রিল) চারজন এবং সোমবার (২৭ এপ্রিল) আরও একজনসহ মোট পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব এক সংবাদ সম্মেলনে জানায়, পথে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান তিনি। তবে এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো সুস্পষ্ট কারণ বা পূর্বশত্রুতার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন সমাবেশে উপস্থিত বক্তারা। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

বুলেট হত্যার বিচার দাবিতে জবি শাখা বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের মৌন মিছিল

B
BN DESK | 28 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার