Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

BN DESK
01 September 2026, 06:58 AM পড়তে ১ মিনিট
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

রংপুর জেলা প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে থাকা তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

গত রোববার দিবাগত রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েন সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

 এদিকে রাত সাড়ে ১১টার দিকে অনশনরত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী, রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ, প্রক্টর ড. ফেরদৌস রহমান ও ছাত্র উপদেষ্টা ইলিয়াস প্রামাণিকসহ কয়েকজন শিক্ষক। আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে অবস্থান কর্মসূচি করতে অনুরোধ জানান তারা। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে আমরণ অনশনে অনড় থাকবেন বলে জানান। পরে চিকিৎসক ডেকে এনে সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচনের ধারা সংযুক্ত না থাকায় নির্বাচন আয়োজন করা যাচ্ছে না। আইন সংশোধন হলে চলতি বছরের নভেম্বরের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সম্ভব। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমি একমত। আইন সংশোধন করতে গেলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয়, যা সময়সাপেক্ষ। কিন্তু এটা যাতে ধীরগতিতে না হয়, আমি ইউজিসির সঙ্গে কথা বলেছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার