Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যর্থতার দায়ে জবি প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের

BN DESK
10 March 2026, 01:02 AM পড়তে ১ মিনিট

জবি প্রতিনিধি:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাংবাদিকদের উপর হামলার বিচারের গাফিলতি, সম্পূরক বৃত্তি প্রদানসহ শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নে ক্রমাগত ব্যর্থতার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগের দাবি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (৯ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপর হামলার বিচারের ব্যর্থতায় প্রশাসনের পদত্যাগ দাবি করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, গত বৃহস্পতিবার (৫ মার্চ) শিবির কর্তৃক সাংবাদিকদের ওপর হামলা হয়। জবি প্রশাসন এবং শিবিরের প্রত্যক্ষ মদদে সাংবাদিক সমিতির গঠনতন্ত্র পরিবর্তন করে একটি পাতানো নির্বাচনের আয়োজন করা হয় ০৮ মার্চ, যেখানে বাংলাদেশের স্বনামধন্য পত্রিকার সাংবাদিকদের বাদ দিয়ে শিবিরের মতাদর্শের সাংবাদিকদের রাখা হয়। বাদ যাওয়া সাংবাদিকরা এ বিষয়ে জানতে যখন সাংবাদিক সমিতিতে যায় তখন শিবির এবং শিবিরপন্থী সাংবাদিকরা তাদের ওপর হামলা চালায়।

হিমেল আরো বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক হামলার বিচার চেয়েছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার নিশ্চিত না করে গাফলতি করেছে। এর আগে সম্পূরক বৃত্তি নিয়ে আমরা বারবার আন্দোলন করেছি কিন্তু তারা শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি প্রদান ব্যর্থ হয়েছে। সাংবাদিকদের ওপর শিবিরের হামলার বিচার নিশ্চিত করতে না পারা এবং সম্পূরক বৃত্তি প্রদানে ব্যর্থতায় আমরা প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, দেশের স্বনামধন্য পত্রিকার সাংবাদিকদের ওপর শিবিরের ন্যাক্কারজনক হামলার বিচার চেয়েছিলাম আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট। কিন্তু প্রশাসন বিচার করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের গাফিলতি স্পষ্ট।

আরেফিন আরো বলেন, এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি সহ তিন দাবিতে অনশন কর্মসূচি পালন করেছিলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে কথা দিয়েছিলো সম্পূরক বৃত্তি জানুয়ারি মাসে প্রদানে ব্যর্থ হলে তারা পদত্যাগ করবে। কিন্তু জানুয়ারি গড়িয়ে মার্চ মাস চলে এখন কিন্তু প্রশাসন বৃত্তি দিতে ব্যর্থ হয়েছে। আমরা এই ব্যর্থ প্রশাসনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম-আহ্বায়ক সুমন সর্দার, মুস্তাফিজুর রহমান রুমী, মো.শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান, রবিউল আওয়াল কাজী রফিকুল ইসলাম ,নজরুল ইসলাম মামুন,তুহিন সহ আরো অনেক নেতাকর্মী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

ব্যর্থতার দায়ে জবি প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার