Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মির্জা ফখরুলকে প্রধান উপদেষ্টা করে ঢাবি ব্রাজিল পরিষদের কমিটি ঘোষণা

BN DESK
04 September 2026, 12:52 AM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের সংগঠন ‘ঢাবি ব্রাজিল পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান উপদেষ্টা করা হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। শুক্রবার (১৯ জুন ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় ব্রাজিলের জার্সি পরিহিত কিছু সমর্থক উপস্থিত ছিলেন।

তারা প্রিয় দলের সাফল্য কামনা করে বিভিন্ন স্লোগান দেন এবং ব্রাজিলের পতাকা নিয়ে আনন্দ-উৎসবে অংশ নেন। নবনির্বাচিত সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, “ব্রাজিলের ফুটবল ঐতিহ্য ও নান্দনিক খেলাকে ভালোবাসেন এমন সকল সমর্থকদের একত্রিত করার লক্ষ্যে আমরা কাজ করব। ক্যাম্পাসে সুস্থ ক্রীড়া সংস্কৃতি বিকাশেও এই পরিষদ ভূমিকা রাখবে।” সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল সমর্থকদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আয়োজন করা হবে।

একই সঙ্গে ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে কাজ করবে ব্রাজিল পরিষদ।” নতুন কমিটির নেতারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকদের সংগঠিত করা, খেলা উপলক্ষে বিভিন্ন আয়োজন করা এবং ফুটবলভিত্তিক ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য। কমিটি ঘোষণার পর উপস্থিত সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ব্রাজিল দলের সাফল্য কামনা করে এক সংক্ষিপ্ত আনন্দ মিছিল বের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

মির্জা ফখরুলকে প্রধান উপদেষ্টা করে ঢাবি ব্রাজিল পরিষদের কমিটি ঘোষণা

B
BN DESK | 20 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার