Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মোবাইল সাংবাদিকতা ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে: উমামা ফাতেমা

BN DESK
10 October 2025, 12:29 PM পড়তে ১ মিনিট
মোবাইল সাংবাদিকতা ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে: উমামা ফাতেমা
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মোবাইল সাংবাদিকতার অতিরিক্ত উপস্থিতি নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেছেন ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা।
 
তিনি বলেন, “প্রার্থীদের সঙ্গে ভোটারদের স্বাভাবিকভাবে কথা বলার সুযোগকে সাংবাদিকদের ক্রমাগত ভিডিও ধারণ জটিল করে তুলছে। প্রতিটি পদক্ষেপ পেছনে লেগে ভিডিও করা কতটা সমীচীন, সেটিই আমার প্রশ্ন।
 
উমামা ফাতেমা অভিযোগ করে আরও বলেন, সাংবাদিকদের এ ধরনের নীতি-বহির্ভূত কার্যক্রম বন্ধে একাধিকবার নিষেধ করা হলেও তা মানা হচ্ছে না। “কোনো ব্যক্তির সম্মতি ছাড়া ভিডিও ধারণ করা এবং পরে তা ক্রপ করে ভিন্নভাবে উপস্থাপন করা মোটেই গ্রহণযোগ্য নয়,” তিনি মন্তব্য করেন।
 
তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “প্রার্থী ও ভোটারের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। অনিচ্ছাকৃত ভিডিও প্রচারের মাধ্যমে যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না হয়, সে বিষয়ে আপনারা সতর্ক থাকবেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

মোবাইল সাংবাদিকতা ডাকসু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে: উমামা ফাতেমা

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার