Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মুজাহিদ, মোহিনী

BN DESK
10 October 2025, 02:45 AM পড়তে ১ মিনিট
রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মুজাহিদ, মোহিনী

জবি প্রতিনিধিঃ  রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের ২০২৫-২০২৬ সেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন  রসায়ন ১৭ ব্যাচের মুজাহিদুল ইসলাম ও সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মোছাঃ মোহিনী খাতুন।   

গত ১২-০৮-২০২১ তারিখ রোজ মঙ্গলবার রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাব এর ২০২৫ সালের জন্য নতুন কমিটি গঠন প্রসঙ্গে এক সভা বিভাগের ২১৮ নং কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন 'রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাব এর মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড আবুল কালাম মোঃ লুৎফর রহমান সভায় উপস্থিত ছিলেন। 

উক্ত সভায় সকল শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের সেক্রেটারি মোহিনী খাতুন বলেন," ডিবেট মানুষ সৃজনশীলতা ও বুদ্ধিমত্তাকে বিকশিত করে। আমরা চেষ্টা করবো যেনো আমাদের জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরাও পড়াশোনার পাশাপাশি ডিবেটেও এগিয়ে থাকে"

রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম বলেন, " রসায়ন এমনিতেও কঠিন সাবজেক্ট এখানে নিজের পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কো-কারিকুলার অ্যাকটিভিটিসে যুক্ত হওয়া কঠিন।  জামির স্যারকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য।  আমরা কমিটির সবাই চেষ্টা করবো যেনো আমাদের পরবর্তী ব্যাচগুলো ডিবেটিংয়ে ভালো কিছু করতে পারে "

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

রসায়ন বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মুজাহিদ, মোহিনী

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার