Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, আহত ১

BN DESK
10 October 2025, 07:19 PM পড়তে ১ মিনিট
রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, আহত ১

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কার্যালয় তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে সাধারণ শিক্ষার্থীরা মনোনয়ন তুলতে আসলে বাঁধা দেন তারা। এতে কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থানে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা ও ছাত্রদল। এ সময় ধাক্কাধাক্কিতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার মনোনয়ন তুলতে আসেন। এসময় মুখোমুখি অবস্থান করতে নিতে দেখা গেছে তাদের। পাল্টাপাল্টি স্লোগান দিতেও দেখা গেছে।

আহত শিক্ষার্থীর নাম রাকিবুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী।এ সময় সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সাংবাদিককে বলেন, আমরা মনোনয়ন তুলব কিন্তু ছাত্রদলের নেতাকর্মী আমাদের বাধা দিয়েছে। ছাত্রদল কোনোভাবেই চায় না রাকসু হোক। যার জন্য তারা তালা দিয়ে আন্দোলন শুরু করেছে। 

এসময় আরবি বিভাগের শিক্ষার্থী রাকিবুল গণমাধ্যমে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মনোনয়ন তুলতে এসেছিলাম। কিন্তু ছাত্রদল আমাদের ভেতরে ঢুকতে দেয়নি। যখন আমরা গেটে অবস্থান করি তারা আমাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ধাক্কাধাক্কিতে আমি আহত হয়েছি। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে রাকসু কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

রাকসু কার্যালয়ে মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-ছাত্রদল, আহত ১

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার