Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহী বোর্ডে মেধা ও পাসের হারে সেরা বগুড়া

BN DESK
03 September 2026, 11:56 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও রাজশাহী শিক্ষা বোর্ডের ৮টি জেলার মধ্যে মেধা ও পাসের হারে এগিয়ে রয়েছে বগুড়া। অপরদিকে এবার পাসের হার দ্বিতীয় অবস্থানে রয়েছে বগুড়ার পাশ্ববর্তী জেলা জয়পুরহাট এবং মেধায় রাজশাহী। এছাড়া পাশের তৃতীয় অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। 

রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই বোর্ডের অধীনে অংশ নেওয়া ৮টি জেলার মধ্যে বগুড়ায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সেরা হয়েছে। ২০২৬ সালে বগুড়া জেলা থেকে ৩২ হাজার ১৯৯জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩ হাজার ৩৮৯জন শিক্ষার্থী। পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৭৮জন শিক্ষার্থী। পাসের হারে দ্বিতীয় অবস্থানে থাকা জয়পুরহাট জেলা থেকে এ বছর ৮ হাজার ৪৯১জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ৭৩৪জন। ওই জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৪৭জন শিক্ষার্থী। মেধায় দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী জেলা থেকে এ বছর ২৭ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৭ হাজার ২৩৯জন। পাসের হার ৬২ দশমিক ২৮ শতাংশ। 

রাজশাহী থেকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯জন শিক্ষার্থী। পাসের হারে তৃতীয় অবস্থানে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এ বছর ১৩ হাজার ২৩৯জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮হাজার ৬২৩জন। পাসের হার ৬৫ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৮জন শিক্ষার্থী। মেধায় তৃতীয় অবস্থানে থাকা পাবনা জেলা থেকে এবার ২৬ হাজার ১৮১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৫ হাজার ৯০৭ জন। পাসের হার ৬০ দশমিক ৭৬ শতাংশ। এই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭০জন। এছাড়া নাটোর জেলা থেকে ১৫ হাজার ৭৪২ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৬৪২জন। পাসের হার ৬১ দশমিক ২৫ শতাংশ। এই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪জন। নওগাঁ জেলা থেকে এবার ২১ হাজার ২৫৮জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৩ হাজার ২৮৪জন। পাসের হার ৬২ দশমিক ৪৯শতাংশ। এই জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৩০জন। সিরাজগঞ্জ জেলা থেকে এবার ৩১ হাজার ২৫৬জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ২৬৮জন। পাসের হার ৫৮ দশমিক ৪৫ শতাংশ। সিরাজগঞ্জ জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন শিক্ষার্থী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

রাজশাহী বোর্ডে মেধা ও পাসের হারে সেরা বগুড়া

B
BN DESK | 10 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার