Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ

BN DESK
04 September 2026, 12:04 AM পড়তে ১ মিনিট

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, যা গতবছর ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। তার আগের বছর (২০২৪) এই হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ।

আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের রুমে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন এই ফলাফল ঘোষণা করেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ১ লাখ ৭৮ হজার ৯৫২ জন শিক্ষার্থী বসেছিল। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। এর মধ্যে ৭ হাজার ১২২ জন ছাত্র ও ৮ হাজার ৯৯১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। সেই তুলনায় ছাত্রীরা এগিয়ে।

এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৭৪টি। এসব কেন্দ্রে ২ হাজার ৭১৩ টি স্কুলের পরীক্ষার্থীরা অংশ নেয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.৬৭ শতাংশ

B
BN DESK | 10 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার