Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাবি’র ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

BN DESK
03 September 2026, 11:42 PM পড়তে ১ মিনিট
রাবি’র ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার বি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এই ইউনিটের বাণিজ্য, বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৪৫ দশমিক ৩ শতাংশ, ১১ দশমিক ৫ শতাংশ ও ১৬ দশমিক ৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

আজ বুধবার (১৩ মার্চ) বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে এ ফল প্রকাশ করেন  উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের ভর্তি পরীক্ষায় এই ইউনিটে বাণিজ্য শাখায় ১৫ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৪ হাজার ৩৬১ জন। এদের মধ্যে পাস করেছেন সাত হাজার ৭৭ জন পরীক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন আট হাজার ৩৫৯ জন। ওএমআর বাতিল হয়েছে ১৮ পরীক্ষার্থীর। পাসের হার ৪৫ দশমিক ৩ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৮৬ দশমিক ৫। বি ইউনিটের বিজ্ঞান শাখায় মোট আবেদন করেন ১১ হাজার ৩৯২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৫২০ জন। এর মধ্যে পাস করেছেন এক হাজার ৩০০ জন। অকৃতকার্য হয়েছেন আট হাজার ১৮৯ জন। ওএমআর বাতিল হয়েছে ২৮ পরীক্ষার্থীর। এই শাখায় পাসের হার ১১ দশমিক ৫ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭২।

এই ইউনিটের মানবিক শাখায় মোট আবেদন করেন সাত হাজার ৫২৪ জন। এর মধ্যে পরীক্ষায়  উপস্থিত ছিলেন সাত হাজার ১৭ জন। এর মধ্যে পাস করেছেন এক হাজার ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন পাঁচ হাজার ৭৪৩ জন। ওএমআর বাতিল হয়েছে ১৭ পরীক্ষার্থীর। পাসের হার ১৬ দশমিক ৭ শতাংশ। প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর নম্বর ৭৬ দশমিক ৫। গত ৭ মার্চ বি ইউনিটভুক্ত ব্যবসায় শিক্ষা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ছয়টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট আছে। চলতি শিক্ষাবর্ষে বি ইউনিটে আসন রয়েছে ৫১৫টি । ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

রাবি’র ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

B
BN DESK | 13 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার