Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে ঢাবির কার্জন হল কেন্দ্রে, উপস্থিতি কম

BN DESK
12 February 2026, 12:45 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে সকাল থেকে এ কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে। 

নির্ধারিত সময় ভোটগ্রহণ শুরু হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অব্যাহত রয়েছে। কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটারদের জন্য আলাদা সারির ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রবেশমুখে জাতীয় পরিচয়পত্র যাচাই করে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হলেও অন্যান্য ব্যস্ত কেন্দ্রগুলোর তুলনায় কার্জন হল কেন্দ্রে ভোটারের সংখ্যা কম ছিল। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, এখানে ভোটার সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ভিড় নেই। যারা আসছেন, তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। ভোট দিতে আসা কয়েকজন ভোটার জানান, শান্তিপূর্ণ পরিবেশে কোনো ঝামেলা ছাড়াই তারা ভোট দিতে পেরেছেন। একজন ভোটার বলেন, ‘ভিড় না থাকায় খুব দ্রুত ভোট দিতে পেরেছি। পরিবেশ স্বাভাবিক রয়েছে।

কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহলও দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, দিনের শেষ ভাগে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
শিক্ষা

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে ঢাবির কার্জন হল কেন্দ্রে, উপস্থিতি কম

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার